ডিজে পরী কানাডার ভেল্ড মিউজিক ফেস্টিভ্যালে: তিয়েস্তোর পারফরমেন্সে বাংলাদেশের পতাকা ওড়ালেন

ডিজে পরী বাংলাদেশের একজন জনপ্রিয় এবং প্রতিভাবান ফিমেল ডিজে, যিনি তার দক্ষ মিক্সিং স্টাইল এবং অনন্য মিউজিক সেন্সের জন্য পরিচিত। গত কয়েক বছরে তিনি দেশের বিভিন্ন বড় ইভেন্ট ও পার্টিতে পারফর্ম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে এবার কানাডার মতো আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিয়ে নিজের স্বপ্নকে আরও বিস্তৃত করছেন। সম্প্রতি ভেল্ড মিউজিক ফেস্টিভ্যাল-এ অংশগ্রহণ করে তিয়েস্তোর লাইভ শোতে বাংলাদেশের পতাকা ওড়ানোর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছেন তিনি। চলুন, শুনে নেওয়া যাক VELD-এ তার অভিজ্ঞতার গল্প—ডিজে পরী নিজেই যা শেয়ার করেছেন আমাদের সাথে।

ডিজে পরী, ডেশি ডিজেতে আপনাকে স্বাগতম — আপনি এখন কানাডায়! এখন পর্যন্ত আপনার ট্রিপ কেমন কাটছে?

DJ Pori: ধন্যবাদ! কানাডা এখনো যেনো একটা স্বপ্নের মতোই লাগছে। নতুন পরিবেশ, দারুণ মানুষ, আর চারপাশের ভিন্ন ভিন্ন কালচারে নিজেকে আবিষ্কার করছি। প্রতিটা দিন একটা নতুন অভিজ্ঞতা।

ভেল্ড ফেস্টিভ্যাল নিয়ে আপনার সামগ্রিক অভিজ্ঞতা কেমন ছিল — ভিড়, সাউন্ড, এনার্জি?

DJ Pori: Honestly, Veld ছিল pure madness! ১ লক্ষের বেশি মানুষ, অসাধারণ সাউন্ড সিস্টেম, Fireworks, Drone Shows, আর এমন এক এনার্জি যা স্কিনের নিচে চলে যায়। তবে, যতই বিশাল ও energetic crowd ছিল, আমি প্রথম পা রাখা মুহূর্ত থেকেই একটা ঘরোয়া অনুভূতি পেয়েছিলাম — সবাই এতই বন্ধুসুলভ, আমন্ত্রণমূলক, এবং ইন্টারঅ্যাক্ট করতে আগ্রহী ছিল। সেখানে আমার কোনো অস্বস্তি হয়নি, বরং পুরোপুরি welcomed এবং এই কমিউনিটির অংশ বোধ করেছি।

ভেল্ডে কোন কোন আর্টিস্ট বা ডিজে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন? এবং কোনো পারফরমেন্স কি আপনার প্রত্যাশা পূরণ করতে পারেনি?

DJ Pori: আমার এক নম্বর inspiration ছিল John Summit — ওর groove আর crowd control ছিল unmatched! তারপর Tiësto, যিনি তো নিজেই একটা legend। Dom Dolla আর Odd Mob-এর সেটও দারুণ unique ছিল। প্রত্যেকেই নিজস্ব ধাঁচে crowd take over করেছে, যেটা দেখে শেখার অনেক কিছু ছিল। তবে, আমি Deadmau5 আর Korolova’র সেট নিয়ে অনেক excited ছিলাম, কিন্তু honestly, সেটা যতটা powerful হবে ভাবছিলাম, ঠিক তেমন জমেনি। দুজনেই amazing artists, কিন্তু ওইদিনের vibeটা একটু কম impactful ছিল। Still, ওদের live দেখা একটা বড় experience ছিল।

এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করা আপনার ডিজে হিসেবে কাজ বা অনুপ্রেরণায় কী ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন?

DJ Pori: বিশাল প্রভাব ফেলেছে। এটা শুধু একটা ইভেন্ট না, এটা ছিল একটা realization — যে আমিও একদিন এই stage-এ থাকতে পারি। It pushed my vision, my hustle, and gave me a global perspective on performance (এটা আমার চিন্তাভাবনা, পরিশ্রমের মনোভাব এবং পারফর্মেন্সকে নিয়ে আমার দৃষ্টিভঙ্গিকে আরও বৈশ্বিক করে তুলেছে)। 

তিয়েস্তোর পারফরমেন্স চলাকালীন আপনি যখন বাংলাদেশের পতাকা নাড়াচ্ছিলেন, সেই মুহূর্তের ভিডিও অসাধারণ হয়েছে — তখন আপনার মনে ঠিক কী চলছিল?

DJ Pori: সত্যি বলতে, সেই মুহূর্তে আমি খুব emotional হয়ে পড়েছিলাম। হাজার হাজার মানুষের মাঝে দাঁড়িয়ে, আমার দেশের পতাকা তুলে ধরার অনুভূতি — সেটা ভাষায় বলা কঠিন। মনে হচ্ছিল, আমি শুধু নিজেকে না, পুরো বাংলাদেশকে represent করছি।

কেউ কি আপনার কাছে এসেছিল বা পতাকা দেখে কোনো প্রতিক্রিয়া দেখিয়েছিল?

DJ Pori: হ্যাঁ, অনেকেই এসে জিজ্ঞেস করেছিল — “এই কোন দেশের পতাকা?” সেটা ছিল আমার জন্য একটা দারুণ সুযোগ বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার। গর্বের সাথে বলেছি, “এটা বাংলাদেশের পতাকা!” আশ্চর্যভাবে, অনেক বাঙালি যারা crowd‑এ ছিল তারা এসে হাই বলেছে, আমাদের সঙ্গে নেচেছে, কেউ কেউ বলেছে, “এই প্রথমবার ফেস্টিভ্যালে কেউ বাংলাদেশের পতাকা উড়াচ্ছে দেখে এত গর্ব লাগছে।” অনেকে বলেছে, “এই দৃশ্যটা আগে কখনো ভেল্ডে দেখিনি।” এমন কিছু বাঙালি ছিল যারা তাদের স্ত্রী বা গার্লফ্রেন্ডকে বাংলাদেশের পতাকা পরিচয় করাচ্ছিলো, যা অসাধারণ লাগলো। আমার ছোট বোন আমেরিকায় থাকে, ও আমাকে ফোন করে বলেছিল ওর Instagram স্টোরিতে আমার পতাকা দেখেছে। সেই মুহূর্তে শুধু আমি না — আমাদের পুরো কমিউনিটিই যেনো রিপ্রেজেন্টেড ফিল করেছে।

এই মুহূর্তটি আপনার কাছে কী মানে রাখে — ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে?

DJ Pori: ব্যক্তিগতভাবে এটা আমার জন্য ছিল গর্বের এবং আত্মবিশ্বাসের মুহূর্ত। পেশাগতভাবে, এটা আমাকে মনে করিয়ে দিয়েছে আমি কোথা থেকে শুরু করেছি আর কোথায় যেতে চাই। এটা আমার জার্নির একটা চিরস্মরণীয় মাইলস্টোন।

ফেস্টিভ্যালে কেমন পরিবেশ ছিল — এমন কোনো মুহূর্ত ছিল যা আপনাকে শিহরিত করেছে?

DJ Pori: পুরো ফেস্টিভ্যালটাই ছিল একেকটা গল্পের মতো। তিনটা আলাদা স্টেজ ছিল — Main Stage, Bass Stage, আর Circus Stage — প্রতিটা স্টেজের vibe ছিল একেবারে ইউনিক। আর শুধু মিউজিক না, ফেস্টিভ্যালে ছিল নানা রকম activity, ফ্রি গিফট, ফুড স্টল, আর অসাধারণ মানুষজন। কেউ খেয়াল করলো তুমি একটু sad বা unwell — সঙ্গে সঙ্গে তারা এসে জিজ্ঞেস করছে, “তুমি কেমন আছো?” কেউ গিফট দিচ্ছে, কেউ হাগ করছে — এই মানবতা, এই positive energy… সত্যি বলছি, এটা একটা lifetime experience। এছাড়া, অনেক বাঙালি আমাদের সঙ্গে যোগ দিয়েছিল যারা তাদের পার্টনারদের বাংলাদেশি পতাকা পরিচয় করাচ্ছিলো, আর আমি আমার ছোট বোনের ফোনেও গর্ব অনুভব করেছি যখন ও আমার পতাকা অন্যদের স্টোরিতে দেখেছে।

ভেল্ড ছাড়াও কানাডায় আর কী কী উপভোগ করেছেন — কোনো দারুন জায়গা, খাবার বা অভিজ্ঞতা?

DJ Pori: Toronto এখনো একরকম explore করছি — আর সেটা অসাধারণ লাগছে! Gem spot গুলোর মধ্যে Cabana Toronto আমার খুব পছন্দ হয়েছে — ওটা একটা amazing pool bar। আর nightlife এর দিক থেকে Rebel, CODA ক্লাব খুব ভালো লেগেছে। আমি soon KSHMR এর শোতে যাওয়ার প্ল্যান করছি, তারপর Electric Island-এ যাওয়ারও ইচ্ছা আছে। এছাড়াও টরন্টোর neighborhood গুলো, পার্ক, স্ট্রিট, শপিং মল, street food, সবকিছুই ঘুরে দেখছি। মানুষজন দারুণ ফ্রেন্ডলি — নতুন বন্ধু হচ্ছে, গল্প হচ্ছে, connect করছি নানা background-এর মানুষের সাথে। এই cityটা একদম culture আর energy-তে ভরা!

আপনি যদি চান, কানাডা থেকে একটি জিনিস বাংলাদেশের ডিজে দৃশ্যপটে নিয়ে আসতে পারেন — সেটা কী হতো?

DJ Pori: Definitely, crowd-এর respect for DJs. এখানে সবাই মিউজিককে সিরিয়াসলি নেয়, performer-এর প্রতি একধরনের শ্রদ্ধা আছে। আমি চাই বাংলাদেশেও সেই appreciation আর unity তৈরি হোক।

সাক্ষাৎকার শেষ করার আগে আপনি কিছু যোগ করতে চান? কোনো বার্তা, অভিজ্ঞতা বা ব্যক্তিগত অনুভূতি যা আপনি পাঠকদের সঙ্গে শেয়ার করতে চান?

DJ Pori: একটা জিনিস আমি যোগ করতে চাই। Veld Festival-এর প্রথম দিন, যখন Tiësto পারফর্ম করছিলেন, আমি বাংলাদেশের পতাকা হাতে ভেন্যু ঘুরে বেড়াচ্ছিলাম। পরে যখন এই মুহূর্তের ভিডিও আমি আমার DJ Pori পেজে শেয়ার করি, অনেকেই বলেছে, “তুমি নাকি বাংলাদেশ রিপ্রেজেন্ট করবা?” — যেন এটা কোনো অপরাধ! অথচ, অনেক বিদেশি বাংলাদেশের নাম ও পতাকা চিনেছে, আমার কাছে এসে বলেছে তারা প্রথমবার বাংলাদেশ সম্পর্কে জানল। এমন অনেক প্রবাসীও ছিল, যারা বাংলাদেশে জন্ম নিয়েছে, কিন্তু জীবনে প্রথমবারের মতো ওই দিন পতাকা দেখে আবেগে আপ্লুত হয়েছিল।

আমি জানি, সবাই আমার পাশে থাকবে না — কিন্তু গালাগালি করে কী লাভ? আমি কানাডায় এসেছি মিউজিক শেখার জন্য, নিজের ক্যারিয়ার তৈরি করতে। আর আমি বিশ্বাস করি, আমার মাধ্যমে অন্তত কিছু মানুষের কাছে বাংলাদেশ পরিচিত হয়েছে, দেশের পতাকা দেখেছে, অনুভব করেছে। এটাও তো একটা গর্বের ব্যাপার।

যদি কারও প্রশ্ন থাকে, আমাকে জিজ্ঞেস করুন। আমি সবার কথা শুনতে রাজি। কিন্তু গালির জায়গায় যদি একটু সম্মান আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতো, তাহলে বাংলাদেশি মিউজিক কমিউনিটিও অনেক দূর যেত।

🔗 Follow DJ Pori:

------

Post a Review